• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডোমারে পুলিশের অভিযানে ৪৭৮ পিস ট্যাপেন্টাডোলসহ আটক মা-ছেলে

মোঃ মকবুলার রহমান / ১৬৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান 

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডোমারে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ এক মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শৈলেন চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেয়। এ সময় নিজ বসতবাড়ি থেকে মিনারা বেগম (৫৬) ও তার ছেলে জনি ইসলাম (২৫)-এর কাছ থেকে ৪৭৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। মিনারা বেগম স্থানীয় সাকিদুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় এসআই শৈলেন চন্দ্র দেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মা-ছেলেকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd