• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডোমারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বার্তা বিভাগ / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নীলফামারীর ডোমারে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শায়লা সাঈদ তন্বী। এতে স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা এ দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও পূজা উদযাপন পরিষদকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয় সভায়।

সভাপতির বক্তব্যে ইউএনও শায়লা সাঈদ তন্বী বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে যাতে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়।”

সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা পূজা উদযাপন পরিষদকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd