• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডোমার উপজেলার গোসাইগঞ্জ দাসপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

মোঃ মকবুলার রহমান / ৪৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার

নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ দাসপাড়া পূজামণ্ডপে বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেছেন ডোমার-ডিমলা-০১ আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

পূজামণ্ডপে প্রবেশের সঙ্গে সঙ্গেই শত শত সনাতন ধর্মাবলম্বী ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন। চারপাশে উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ। শিশুদের হাসি, নারীদের রঙিন শাড়ির ছটা আর শঙ্খধ্বনির ধ্বনি সেই মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তোলে।

“আমরা সবাই বাংলাদেশী”

মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার তুহিন বলেন—
“সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী।ধর্ম যার যার দেশ আমাদের সবার । হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, যে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”

তিনি আরও আশ্বাস দেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোনো শিক্ষিত ছেলে-মেয়ে বেকার থাকবে না।
“যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, তবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া সম্ভব।” বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,আমাদের নেতা কর্মীরা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে । আমাদের নেতাকর্মীরা শুধু নেতাকর্মীই নয় এরা আসলেই যোদ্ধা ।

এর আগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন । তারাও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পাশে থাকার আহ্বান জানান । বিএনপি ক্ষমতায় গেলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন বক্তারা।

স্থানীয়দের বক্তব্য

মণ্ডপে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী  নেতা বৈদ্যনাথ দাস বলেন—
“নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা বারবার প্রতারিত হয়েছি। শৈরাচার শেখহাসিনার নৌকা আমাদেরকে ডুবিয়ে দিয়েছে । আমাদেরকে শুধু ব্যবহার করেছে, কিছুই দেয়নি । আমরা আর ডুবতে চাইনা । এখন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”তুহিন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে । তিনি তার দাবি তুলে ধরে বলেন- আমাদের  নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি শ্মশানঘাট প্রয়োজন এবং  সেই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের এমপিওভূক্ত না হওয়া কিছু শিক্ষকের এমপিওভূক্ত করে দেওয়ার দাবী পেশ করেন।

তার এ বক্তব্যে উপস্থিত সকলের করতালিতে মণ্ডপ মুখরিত হয়ে ওঠে।

নিরাপত্তা ও পরিবেশ

পূজামণ্ডপকে ঘিরে পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা সর্বক্ষণ সতর্ক অবস্থানে ছিলেন। ফলে ভক্তরা নিশ্চিন্তে উৎসবের আনন্দে অংশ নিতে পেরেছেন।

মণ্ডপের ভেতরে প্রদীপের আলো, ধূপের ঘ্রাণ আর ঢাকের বাজনায় যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, তাতে মনে হচ্ছিল যেন শুধু পূজার আনন্দ নয়, সবার মধ্যে মিলেমিশে থাকা ভ্রাতৃত্বের বার্তাও ছড়িয়ে পড়ছে।

প্রশংসিত উদ্যোগ

ধর্মীয় সম্প্রীতির এই সফর এলাকায় প্রশংসার ঝড় তোলে। স্থানীয়রা বলছেন—
“রাজনীতি যদি এভাবেই ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ায়, তবে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd