• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডোমার-ডিমলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

মোঃ মকবুলার রহমান / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার-ডিমলা অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মেহনতি মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ক্ষমতার বাইরে থেকেও তিনি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছেন, তা স্থানীয় জনগণের কাছে এক অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘদিন ধরে ডোমার-ডিমলার সাধারণ মানুষের উন্নয়নে আত্মনিয়োগ করেছেন। তিনি নিজ উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেছেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট সংস্কার, নতুন সড়ক নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকলেও তার মন পড়েছিল নিজ নির্বাচনী এলাকায়। প্রবাসে থেকেও তিনি সার্বক্ষণিক স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এলাকার প্রতিটি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি পরামর্শ ও সহায়তা দিয়ে এসেছেন। দেশে ফেরার পর ডোমার-ডিমলাবাসী তাকে সাদরে অভ্যর্থনা জানায় এবং এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অঞ্চলের মানুষ জানান, রাজনৈতিক ক্ষমতা না থাকলেও তুহিন ভাই সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কোনো সমস্যা দেখা দিলে তিনি দ্রুত সমাধানের উদ্যোগ নেন। তার মানবিক আচরণ, নেতৃত্বগুণ ও উন্নয়নমুখী চিন্তা-চেতনা স্থানীয়দের মনে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

এলাকাবাসীর মতে, যদি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভবিষ্যতে ক্ষমতার দায়িত্ব পান, তবে ডোমার-ডিমলার উন্নয়নের চিত্র আরও বদলে যাবে। আগামীতে ডোমার-ডিমলার জনগণ সেই ধানের শীষে ভোট দিয়ে তুহিনকে জয়যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের বিশ্বাস, তুহিনের নেতৃত্বে পিছিয়ে পড়া এই অঞ্চল সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের প্রতি নিবেদিতপ্রাণ মনোভাবের কারণে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আজ ডোমার-ডিমলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়নযাত্রা আরও গতিশীল হবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd