• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানির জন্য ১২০০ টন ইলিশ অনুমোদন দিল সরকার

মোঃ মকবুলার রহমান / ২৫৬ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান 

স্টাফ রিপোর্টার:

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে শর্তসাপেক্ষে ১,২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

ইউএনবি সুত্রে এমনটি জানা গেছে ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অফিস চলাকালীন সময়ে লিখিত (হার্ড কপি) আবেদন জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সনদ, ভ্যাট নিবন্ধনপত্র, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করতে হবে।

সরকার এ রপ্তানির ক্ষেত্রে প্রতি কেজি ইলিশের ন্যূনতম মূল্য নির্ধারণ করেছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের আগে যারা আবেদন জমা দিয়েছেন, তাদেরকেও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পুনরায় আবেদন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd