• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ

দেবীগঞ্জে অসুস্থ বৃদ্ধাকে যুবদলের আর্থিক সহায়তা প্রদান

নয়ন রহমান / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নয়ন রহমান,বিশেষ প্রতিনিধি পঞ্চগড় 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পাকড়িতলা কামারপাড়া গ্রামের অসুস্থ বৃদ্ধা মোছাঃ হাজেরা খাতুন (৬০)-কে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর নেতৃত্বে ২ ও ৪ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ওই গ্রামে যান। এ সময় তারা অসুস্থ বৃদ্ধার শারীরিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেওয়া হয় হাজেরা খাতুনের পরিবারের হাতে।

এ বিষয়ে যুবদল নেতা মুশফিকুর রহমান রাজু বলেন, “আমাদের নেতা ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয়েছে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান— অসহায় মানুষদের পাশে দাঁড়াই, দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সেবায় এগিয়ে আসি।”

সহায়তা প্রদানকালে দেবীডুবা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুর ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি খাইরুল বাদশাসহ ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd