• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে আত তাকওয়া সুফিয়া মডেল মাদ্রাসায় ক্লাস উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

নয়ন রহমান / ১১৩ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

 নয়ন রহমান,পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে আত তাকওয়া সুফিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে নতুন শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. বাকের ইসমাইলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন নিউটন, মাওলানা আবু বকর সিদ্দিক, জামিনুর রহমান, মোশাররফ হোসেন, মামুন ইসলাম ও রবিউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত তাকওয়া সুফিয়া মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. সাদেকুল ইসলাম এবং আত তাকওয়া সুফিয়া মডেল মাদ্রাসার পরিচালক ও দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন করা হয়। বক্তারা কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সন্তানদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd