• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে নারীর মৃত্যু

বিমল কুমার রায় / ১৮০ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিমল কুমার রায় 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ হোসনে আরা (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর-তিস্তাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনে আরা ওই এলাকার মোঃ রহিদুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের কাজকর্ম সামলানোর পাশাপাশি স্বামীর ব্যাটারিচালিত অটোরিকশার দেখভাল করতেন। স্বামী রহিদুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় রাখা অটোরিকশার ব্যাটারি চার্জার খুলছিলেন হোসনে আরা। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংযোগে স্পর্শ করলে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরিবারের সদস্যরা চিৎকার শুনে এগিয়ে এসে তাঁকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই আকস্মিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, হোসনে আরা ছিলেন পরিশ্রমী ও সবার সাথে ভদ্র ব্যবহার করতেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ সমগ্র গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd