• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে কয়েলের আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা ৩টি পরিবার

বিমল কুমার রায় / ২১৩ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

বিমল কুমার রায়,
দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি:

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়েছেন তিনটি পরিবার, নেই মাথা গুজাবার জায়গা।

শনিবার (২৪ মে) ভোর আনুমানিক ৩ টায় উপজেলার সোনাহার ইউনিয়েনের ৬ নং ওয়ার্ড বানিয়া পাড়া এলাকার মো: ফজলুর হকের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৩ টি পরিবারের সকল ঘর এবং ঘরে থাকা গরু-ছাগল, ধান-চাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে জানা যায়। একই আগুনে সর্বস্ব হারিয়ে ফজলুর হক সহ তার ছেলে নুরনবী ইসলাম এবং নুরনবী ইসলামের ছেলে নাঈম ইসলাম নি:স্ব হয়ে গেছেন।

মো: নুরনবী ইসলাম বলেন, “থাকার ঘরে জ্বালিয়ে দেওয়া কয়েলের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে । আগুন যখন ভয়াবহ আকার ধারন করে তারপর আমরা বুঝতে পেরেছি। সেই আগুন আর নিভাতে পারি নি। শুধুমাত্র পড়নের কাপড় ছাড়া আর কোন কিছু রক্ষা করতে পারিনি। এমনকি ঘরে রাখা গরু ছাগল গুলোও পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিউর রহমান বলেন, “আমি আগুনে পুড়ে যাওয়া পরিবার ৩টি পরিদর্শন করেছি। কয়েলের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সচেতনতার অভাবে এধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই বিষয়ে কাউন্সিলিং অব্যহত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইতিমধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং নতুন ঘর নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd