• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে এরশাদের চিকিৎসা সহায়তা ও জিপিএ শিক্ষার্থীদের সম্মাননা

নয়ন রহমান / ১২৫ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নয়ন রহমান,পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:

দেবীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (২০২৪–২০২৫ অর্থবছর) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে দেবীগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব)-এর কে অঞ্চল পরিচালক মো. জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা সমবায় অফিসার মো. মোস্তফা কামাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবীগঞ্জের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নোমান মো. ইফতেখারুল তৌহিদ, দেবীগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোট দেবীগঞ্জ উপজেলার সভাপতি মো. রেজাউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. আল মামুনসহ অন্যান্য অতিথিরা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম লিটন, ফারুক আহমেদ, মাসুদ আল করিম সরকার, বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার ও হকিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. নুরে আলম টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মো. রাব্বুল আলম।

সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় সেরা সঞ্চয়দাতা ও সেরা ঋণগ্রহীতা সদস্যদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্যদের জিপিএফ প্রাপ্ত সন্তানদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে দুস্থ এরশাদ হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সদস্যদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd