• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে ঠাকুর পঞ্চানন বর্মার ৯১তম তিরোধান দিবস উদযাপন

বিমল কুমার রায় / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে “ক্ষত্রকূল শিরোমণি রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা”র ৯১তম তিরোধান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেবীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড পেড়ালবাড়ি সমিতির ডাংগায় অবস্থিত ঐতিহাসিক “শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম” -এ উপজেলা ক্ষত্রিয় সমিতির আয়োজনে “ঠাকুর পঞ্চানন বর্মা”র ৯১তম তিরোধান দিবস পালিত হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে ঠাকুর পঞ্চাননের স্মৃতি ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ, প্রার্থনা, স্মরণসভা এবং আধুনিক শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদ।
তিনি তার বক্তব্যে সনাতনী সমাজের মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি ও দেবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ উমাপতি রায়।

স্মরণসভায় বক্তারা বলেন, “ঠাকুর পঞ্চানন বর্মা ছিলেন উত্তরবঙ্গের অবহেলিত রাজবংশী জনগোষ্ঠীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার অগ্রদূত। তিনি সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার ও অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন”।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারী,
ঠাকুরগাঁও জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু নির্মল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক রশ্মিমোহন সিনহা, নীলফামারি জেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু অনিমেষ রায়, দেবীগঞ্জ উপজেলা ক্ষত্রিয় সমিতির অন্যতম সদস্য ডা. দ্বিজেন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও উপজেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি প্রফুল্ল চন্দ্র রায় প্রমুখ।

উল্লেখ্য, ঠাকুর পঞ্চানন বর্মা (১৮৬৭–১৯৩৫) কোচবিহারের একজন বিশিষ্ট রাজবংশী নেতা, রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজ সংস্কারক ছিলেন । তিনি “ঠাকুর পঞ্চানন”, “পঞ্চানন সরকার” ও “রায়সাহেব” নামেও পরিচিত ছিলেন। রাজবংশী সমাজে ব্রাহ্মণ্য মূল্যবোধ ও রীতিনীতি পুনর্জাগরণের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ক্ষত্রিয় সভা।

এই সংগঠনের মাধ্যমে তিনি রাজবংশী সমাজকে ঐক্যবদ্ধ করে আত্মপরিচয় ও অধিকার আদায়ে নেতৃত্ব দেন। তাঁর জীবন ও কর্ম উত্তরবঙ্গের রাজবংশী সমাজসহ দেশের অসহায় জনগোষ্ঠীর প্রেরণার উৎস হয়ে আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd