• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

নয়ন রহমান / ২৩৪ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নয়ন রহমান,দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ফাতেমা ধর্ষনের প্রতিবাদ, দোষীকে গ্রেফতার এবং বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বিজয় চত্বরে এলাকাবাসী ও প্রটেক্ট আওয়ার সিস্টার্স বিডি এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সর্বস্তরের জনসাধরণ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এসময় বক্তারা বলেন শিশু ধর্ষনের মত জঘন্য অপরাধীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রূত ধর্ষকের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন ও বাদীর পরিবারের সুরক্ষা দাবি করেন তারা।

এর আগে ধর্ষকের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য গেল বুধবার গাড়ি ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের হলুদ ক্ষেতে নিয়ে গিয়ে শিশু ফাতেমা কে ধর্ষণ করে প্রতিবেশী কণিক রায়। ধর্ষণের পরে গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত কণিক। পরে পরিবারের সদস্যরা শিশুটির কান্না শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দিন বুধবার রাতেই শিশু ফাতেমার বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। অভিযুক্ত আসামি কণিক রায় কে গ্রেপ্তারের জন্য পুলিশি প্রচেষ্টা অব্যাহত আছে।

এদিকে গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর বাবা ও স্বজনদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অপমানজনক অশালীন ভাষা ও হুমকিমূলক ভঙ্গিতে কথা বলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেম। যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। । এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান। একজন চিকিৎসকের এমন আচরণে তার বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা ও শাস্তির দাবী জানান মানববন্ধনে উপস্থিত সকলে।

মানববন্ধনে আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত কণিক রায় কে গ্রেফতার করা না হলে দেবীগঞ্জ সহ পুরো পঞ্চগড় জেলায় ব্লোকেট শাট ডাউন কর্মসূচির হুশিয়ারী দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd