• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে পূজার শেষ প্রস্তুতিতে, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন

বিমল কুমার রায় / ১২৭ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা প্রতিমা নির্মাণে, আর মণ্ডপ সাজসজ্জায় ব্যস্ত রয়েছেন ডেকোরেশন কর্মীরা।

আসন্ন দূর্গাপুজা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা ।আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর শারদীয় দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে  ২ অক্টোবর পর্যন্ত চলবে।

পঞ্চগড় জেলার ৫ উপজেলায় মোট ২৯৬ টি দূর্গামন্ডবের মধ্যে দেবীগঞ্জ উপজেলায় ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ১১৮ টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্টিত হবে বলে জানা গেছে।

এরই মধ্যে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মাটির প্রলেপ ও রঙের ছোঁয়ায় প্রতিমাগুলো যেন নতুন রূপ পাচ্ছে। প্রতিমা আঁচড়ে তুলির টানে প্রতিদিনই ফুটে উঠছে দেবী দুর্গার আপন মহিমা।

প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। উপজেলার বিভিন্ন মণ্ডপে উৎসবকে ঘিরে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। পূজার নানা আয়োজনকে ঘিরে এখন চারপাশে বইছে উৎসবের আমেজ।

ইতোমধ্যে প্রতিটি পূজা মন্দিরে পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছে স্থানীয় ভক্তবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাহমুদুল হাসান বলেন, “শান্তিপূর্নভাবে শারদীয় দুর্গোৎসব পালন সম্পন্ন করার জন্য প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেয়া হয়েছে”।

জেলা পূজা উদযাপন পরিষদের গন সংযোগ বিষয়ক সম্পাদক  ও দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, “দেবীগঞ্জের প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয়  স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এবারও  নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে মায়ের পুজা সম্পন্ন  হবে বলে আমরা আশাবাদী।”

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলার ১১৮ টি মন্ডবেই  নিয়মিত টহল দেওয়া হচ্ছে। এছাড়া আনসার ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে”।  এছাড়াও তিনি নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য পূজা কমিটির সদস্যবৃন্দসহ সকলের  সতর্কতা, সচেতনতা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd