• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে বিপুল পরিমাণ টাপেন্ডাটল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

বিমল কুমার রায় / ২৯০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্ডাটল ট্যাবলেটসহ মোশারফ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নূরপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে টাপেন্ডাটল সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার বাবা সাইদুল ইসলামও এলাকার পরিচিত কৃষক।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ হাইস্কুল এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় ভ্যানে করে মোশারফ দেবীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার শরীর থেকে ৪০০ পিস টাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মোশারফ নিয়মিতভাবে ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জসহ আশপাশের এলাকায় টাপেন্ডাটল ট্যাবলেট সরবরাহ করত। এতে এলাকার তরুণ সমাজ মাদকের কবলে পড়ছিল। পুলিশের এ অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

অভিযানে দেবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ, এএসআই শফিকুল ইসলাম ও এএসআই নূর আলম নেতৃত্ব দেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে ৪০০ পিস টাপেন্ডাটল ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd