• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিমল কুমার রায় / ৬২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২ টায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, “দেশের বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষ লক্ষ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব।”

বক্তারা আরো বলেন, “দেবীগঞ্জ উপজেলায় প্রায় ৬০ টি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় আছে তারা প্রতিবছর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এবার হঠাৎ সরকার  বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাদ দিয়েই পরিপত্র প্রকাশ করেন। যা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং দুঃখজনক।” মানববন্ধনে প্রায় দেড় হাজারের বেশী শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন “বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদ” এর উপজেলার সভাপতি মো: মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ স্বাধীন,  শিক্ষক প্রতিনিধি এ,কে আজাদ, কবিতা রানী সাহা, মনিকন্ঠ রায় ও অবিনাশ চন্দ্র রায় প্রমূখ।

মানববন্ধন শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd