• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে ব্রীজ পাড় বাজারে অগ্নিকাণ্ড, তিনটি দোকান পুড়ে ছাই

নয়ন রহমান / ১৩১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নয়ন রহমান,পঞ্চগড় বিশেষ প্রতিনিধি: 

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত ব্রীজ পাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারে থাকা তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা সকল মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দেবীগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড এলাকার ব্রীজ পাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—রুস্তম আলীর মুদি দোকান, দয়াল চন্দ্রের সেলুন এবং সুবল চন্দ্রের একটি ফার্মেসি।
স্থানীয় সূত্রে জানা যায়, রুস্তম আলীর মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটি বন্ধ থাকায় প্রথমদিকে বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। একপর্যায়ে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়ে পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি দোকানের সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাশের দোকানদাররা নিজেদের দোকানের মালামাল সরিয়ে নিতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েন বলে জানান ব্যবসায়ীরা।
দেবীগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সুমন সরকার বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কারো আহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে দোকান মালিকদের সঙ্গে কথা বলা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd