• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

নয়ন রহমান / ১৪৭ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নয়ন রহমান,বিশেষ প্রতিনিধি পঞ্চগড়  

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা।

অভিযানে— অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার অপরাধে ইমরান বেকারিকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় লাবনী স্টোরকে ২ হাজার টাকা, হোটেল অস্বাস্থ্যকর রাখা ও মূল্য তালিকা না রাখার দায়ে নিউ ক্যাফে বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ এস এম মাসুম উদ দৌলা বলেন, “শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ঠেকাতে আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি। আজকের অভিযানে অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এসময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd