• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে মিথ্যা অপবাদ ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নয়ন রহমান / ১৫৬ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নয়ন রহমান , বিশেষ প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজিরহাট এলাকায় মিথ্যা অপবাদ ও মানহানির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে হাজিরহাট এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোঃ রহিমুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এতে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হচ্ছি।” এছাড়াও সমালোচিত মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে তার সকল কর্মের জায়গায় সাময়িকভাবে বরখাস্ত করায় সন্তান ও পরিবার পরিজন নিয়ে অতিবাহিত করছে বলে তিনি জানান। ভুক্তভোগী রহিমুল ইসলাম এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত মতিয়ার রহমান বলেন, “রহিমুল ইসলাম ভালো ছেলে, তার কোনো খারাপ কিছু আমরা দেখি নাই বা শুনি নাই, আর এর কোনো প্রমাণও আমাদের কাছে নাই।”
অন্য এক ব্যক্তি বলেন, “রহিমুল যদি দোষ করে থাকে তবে তার বিচার হোক, আর যদি দোষী না হয়, তাহলে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদেরও বিচার হওয়া উচিত। যারা অপবাদ দিচ্ছে তারা কোনো প্রমাণ দিতে পারে নাই—এর সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ সময় যে নারীকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক সেই মহিলা বলেন, “রহিমুল ইসলামের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আমি তাকে ভাই মনে করি, সে আমাকে বোন মনে করে। আমার স্বামীর সঙ্গেও রহিমুল ইসলামের ভালো সম্পর্ক রয়েছে।”
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd