• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার নিন্দা ও বিচারের দাবিতে মানববন্ধন

বিমল কুমার রায় / ১৭৫ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পৌর শহরের বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান হাইওয়ে সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সত্য তুলে ধরেন। অথচ পেশাগত দায়িত্ব পালনে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, নানা প্রতিবন্ধকতা ও হামলার শিকার হচ্ছেন। তারা অবিলম্বে গ্রেপ্তার হওয়া আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া সংবাদ সংগ্রহ ও প্রকাশে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হস্তক্ষেপ প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায় এবং সঞ্চালনা করেন সাংবাদিক সিরাতুল মোস্তাকিম। উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এনসিপি উপজেলা আহবায়ক মো: মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, সদস্য হাসান রায়হান, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান, সহ-সভাপতি এবিএম আসাদুল আলম প্রধান লিটন ও নয়ন ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব দেবীগঞ্জ শাখার আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব এনামুল হক।

এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তোবারক হোসেন হ্যাপি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া এবং বীর মুক্তিযোদ্ধা একেএম ভুইয়া।

মানববন্ধন শেষে হামলা ও নির্যাতনের শিকার সাংবাদিকদের সুস্থতা কামনায় এবং অতীতে নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd