• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে সার ও কীটনাশক ব্যবসায়ীকে অর্থদন্ড করলেন ভ্রাম্যমাণ আদালত

বিমল কুমার রায় / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিমল কুমার রায়,

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষকের কাছ থেকে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ‘মোজাম্মেল ট্রেডার্স’ নামের একটি সার ও কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে বাজার তদারকির সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মোঃ মোজাম্মেল হকের ছেলে মো. মাসুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোটাপাড়া এলাকার কৃষক আবুল কালাম ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ১ বস্তা টিএসপি ও ১ বস্তা ড্যাপ সার ক্রয় করেন। কিন্তু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৮০০ টাকা বেশি মূল্য নেওয়া হয় তার কাছ থেকে। ঘটনাটি জানাজানি হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং সঙ্গে সঙ্গেই বাজারে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো: ইনজামামুল আমীন প্রীমন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান।

অভিযান শেষে ইউএনও মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন,
“কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে সার বা কীটনাশক বিক্রি করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

 

অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় বাজারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং কৃষকরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান।

কৃষক মহল আশা প্রকাশ করেছে, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক পাওয়া সহজ হবে এবং কৃষকরা আর প্রতারণার শিকার হবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd