• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক নিয়ে ক্ষোভ

বিমল কুমার রায় / ৪৩২ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের পর কৃষ্ণা রানী (২২) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় দেবীগঞ্জ পৌর এলাকার করতোয়া সেতু টোলপাড় সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তাঁর সিজারিয়ান অপারেশন হয়। অপারেশন শেষে কন্যাসন্তানের জন্ম হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

পরিবারের অভিযোগ, সার্জারির পর কৃষ্ণা বুকজ্বালা ও পায়ের ব্যথার কথা বললেও কর্তব্যরত চিকিৎসক উপস্থিত ছিলেন না। শুধু নার্স স্যালাইন ও ইনজেকশন দিয়ে যাচ্ছিলেন। রাত ২টা পর্যন্ত ক্লিনিকেই চিকিৎসাধীন থাকার পর রংপুরে নেওয়ার পথে নীলফামারীতে তাঁর মৃত্যু হয়।

চার বছর আগে কৃষ্ণার বিয়ে হয়, এটিই ছিল তাঁর প্রথম সন্তান। সন্তান জন্মের আনন্দ মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ও এলাকায়। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, ক্লিনিকটিতে পূর্বেও সিজারের পর নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ক্লিনিকের মালিক শহিদুল ইসলাম জানান, তিনি সরাসরি কথা বলবেন বলে সংবাদকর্মীদের বিকেলে ক্লিনিকে আসতে বলেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন এবং সিভিল সার্জন তদন্তপূর্বক প্রতিবেদন চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd