• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে সেনা অভিযানে পশুর হাট ইজারাদারকে ১ লক্ষ টাকা জরিমানা

বিমল কুমার রায় / ১৫২ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পশুর হাটে অভিযান চালিয়ে অতিরিক্ত খাজনা আদায় করার অভিযোগে ইজারাদারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ জুন) দুপুর দুইটায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো: ইনজামাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা নেয়ার সত্যতা মিলে এবং হাট ইজারাদার ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদকে ভ্রাম্যমাণ আদালতে এক লক্ষ টাকা জরিমানা করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান।

জানা যায়, নিয়ম অনুযায়ী হাটের দৃশ্যমান স্থানে খাজনার চার্ট প্রদর্শন ও রশিদের মাধ্যমে খাজনা আদায় বাধ্যতামূলক হলেও ভাউলাগঞ্জ হাটে কোথাও খাজনা চার্ট প্রদর্শন করা হয়নি। গরু-ছাগল বিক্রির সময় রশিদ প্রদান করা হলেও খাজনার হার উল্লেখ করা হয় না।

জানা যায়, প্রতি সপ্তাহের রবিবার ও বুধবার নির্ধারিত হাটের দিন। উপজেলার মধ্যে সব থেকে বড় হাট ভাউলাগঞ্জ হাট। উপজেলাসহ উপজেলার বাইরে থেকেও আসা পর্যাপ্ত গরু-ছাগল ক্রয়-বিক্রয় হয় এই হাটে।
জেলা প্রশাসনের কাছে প্রস্তাবিত খাজনা হার অনুযায়ী প্রতি গরুতে শুধুমাত্র ক্রেতার কাছ থেকে ৪৫০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও এখানে ক্রেতার কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা করে নেয়া হচ্ছে ও বিক্রেতার কাছ থেকে চাঁদা বাবদ ১০০ থেকে ২০০ টাকা নেয়া হচ্ছে। এছাড়া ছাগল প্রতি শুধুমাত্র ক্রেতার কাছ থেকে ১৩০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও উল্টো বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা নেয়া হচ্ছে এবং ক্রেতার কাছ থেকে ১০০ টাকা ঈদ বোনাসের কথা বলে আদায় করা হচ্ছে। এতে বিপুল পরিমাণ টাকা ইজারাদারের পকেটে গেলেও সমপরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্রেতা-বিক্রেতারা।

হাটে গরু কিনতে আসা পাশ্ববর্তী বোদা উপজেলার বড়শশী এলাকার রুপা নামে এক ক্রেতা বলেন, কুরবানীর জন্য ৫৮ হাজার টাকা দিয়ে একটা গরু কিনেছি। আমার কাছে লেখাই বাবদ ৫০০ টাকা নিচ্ছে আর বিক্রেতার কাছ থেকে ১০০ টাকা চাঁদা নিছে।

পার্শ্ববতী নীলফামারী জেলার ডোমার উপজেলার কাজীর হাট এলাকার আব্দুল জব্বার নামে আরেক ক্রেতা বলেন, আমি ৭০ হাজার টাকা দিয়ে গরু কিনেছি। আমার কাছে লেখাই বাবদ ৬০০ টাকা নিছে আর যিনি বিক্রি করেছেন তার কাছে ২০০ কাকা চাঁদা নিছে।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইএনও মোঃ মাহমুদুল হাসান বলেন, ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করার সত্যতা মিলেছে এবং ইজারাদার অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা অনুযায়ী ইজারাদারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক ভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd