• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিমল কুমার রায় / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বিমল কুমার রায়,
পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও দুই দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় উদ্ভাবকরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য প্রদান করেন বিসিএসআইআর-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার সাদেকুল আজম এবং সায়েন্টিফিক অফিসার মাসুদ পারভেজ। তারা স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার, প্রয়োগ পদ্ধতি ও সম্প্রসারণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “নিজস্ব উদ্যোগে উদ্ভাবিত এই প্রযুক্তিগুলো আমাদের দৈনন্দিন জীবনে সহজতা আনার পাশাপাশি কৃষি, শিল্প ও পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। এমন আয়োজন উদ্ভাবকদের উৎসাহ দেবে এবং বাস্তব প্রয়োগের পথ সুগম করবে।”

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আখতার করীম, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, স্থানীয় সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

সেমিনার শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা স্থানীয় উদ্ভাবকদের বানানো প্রযুক্তি ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ সাধারণ মানুষের মাঝে পৌছায় দেওয়ার জন্য ভবিষ্যতেও এধরণের সেমিনার ও প্রদর্শনী অব্যাহত থাকবে বলে আয়োজকবৃন্দ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd