• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

বিমল কুমার রায় / ২৫০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিমল কুমার রায় 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের গাজোকাটী বাসন্তী দেবীর মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী আয়োজিত এ উৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে মন্দির এলাকা।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা, যেখানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, সত্য, ন্যায় ও মানবতার বার্তা তুলে ধরেন। তারা বলেন, “শ্রীকৃষ্ণের জীবনদর্শন অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।”

এছাড়া আয়োজিত গীতা পাঠ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সী শিশু-কিশোররা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্দির কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে মন্দির এলাকায় ছিল এক উৎসবমুখর পরিবেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd