• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জ খাদ্য গুদামের সরকারি বস্তা কালোবাজারির অভিযোগ

বিমল কুমার রায় / ১৮১ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে খাদ্য গুদামে ধান ও চালের নতুন সরকারি বস্তা এলএসডি পৌঁছানোর আগেই কালোবাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, খাদ্য বিভাগের জন্য বরাদ্দকৃত নতুন বস্তা এর আগেও একাধিকবার গুদামে না এনে বাইরে বিক্রি করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অর্থ আত্নস্বাত করেছে। নতুন করে বস্তা বিক্রির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়।

দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে গত ৪ ডিসেম্বর এলএসডিতে পৌঁছানোর আগেই ভিন্ন স্থানে সরকারি বস্তা নামানোর ঘটনার প্রমাণ পাওয়া যায়। ওইদিন বস্তা বহনকারী যানটি শনাক্ত করতে বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, পঞ্চগড় শহর থেকে RM পরিবহণ নামের একটি নীল রঙের ট্রাক্টরে করে বস্তাগুলো দেবীগঞ্জের দিকে আনা হয়। সূত্রের দাবি অনুযায়ী, ট্রাক্টরটিতে বড় সাইজের প্রায় সাত হাজার পিস নতুন বস্তা বহন করা হচ্ছিল।

ফুটেজ বিশ্লেষণে আরও দেখা যায়, ৪ ডিসেম্বর বিকাল ৩টা ২৯ মিনিটে ট্রাক্টরটি করতোয়া সেতুর টোল প্লাজা অতিক্রম করে। এরপর চৌরাস্তা ও বিজয় চত্বর হয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রবেশ করে। সেখান থেকে পাটোয়ারী পাড়া এলাকার মেসার্স সরকার ফিলিং স্টেশনের পাশে থেমে স্থানীয় বস্তা ব্যবসায়ী আব্দুল কাদেরের গোডাউনে সরকারি বস্তা নামানো হয়।

বস্তা নামানো শেষে বিকাল ৫টা ১৬ মিনিটে ট্রাক্টরটি সেখান থেকে রওনা দেয় এবং ৫টা ১৮ মিনিটে চৌরাস্তা হয়ে ৫টা ২১ মিনিটে দেবীগঞ্জ এলএসডিতে প্রবেশ করে।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, পুরাতন বাসস্ট্যান্ড অতিক্রমের সময় ট্রাক্টরে আনুমানিক ২৮ থেকে ৩৪টি গাইড (বস্তার বান্ডিল) ছিল। কিন্তু এলএসডিতে প্রবেশের সময় সেখানে মাত্র ১২টি গাইড দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে, প্রায় দুই লাখ টাকার সরকারি নতুন বস্তা বাইরে বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে সরেজমিনে খাদ্য গুদামে গিয়ে বস্তা দেখতে চাইলে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বস্তা দেখানো সম্ভব নয়। সরকারি বস্তা বাইরে নামানো হয়েছে- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এলএসডিতে সব বস্তা ঠিকঠাকভাবেই এসেছে।”

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম বলেন, “আমি জেলা খাদ্য নিয়ন্ত্রককে বিষয়টি জানাবো। তিনি আগের মজুদ ও প্রাপ্ত বস্তার হিসাব যাচাই করে আমাকে রিপোর্ট দিলে এরপর বিস্তারিত বলা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd