• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

বিমল কুমার রায় / ২৯০ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা  প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে মাদকবিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী হরিশ চন্দ্র রায় এবং ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেপাল চন্দ্র রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় স্থানীয় বাসিন্দারা মাদকের কুফল, এর সামাজিক প্রভাব এবং স্থানীয় পরিস্থিতি তুলে ধরেন। স্থানীয়দের বক্তব্য শোনার পর ওসি মো. সোয়েল রানা তার বক্তব্যে মাদক নির্মূলের জন্য বিভিন্ন কার্যকর পরিকল্পনার কথা জানান। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশি তৎপরতা আরও জোরদার করার আশ্বাস দেন।

স্থানীয় গনমাধ্যমকর্মী হরিশ চন্দ্র রায় বলেন,
“মাদক সমাজের জন্য ভয়ংকর এক বিষ। এটি শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও জাতিকে ধ্বংস করে দেয়। মাদক প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আপনারা তথ্য দিন, আমরা ব্যবস্থা নেব। দেবীগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।”

ওসি সাহেবের দীর্ঘ বক্তব্যে মাদক প্রতিরোধে ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি রূপরেখা তুলে ধরা হয়, যা উপস্থিত সকলের মধ্যে আশার সঞ্চার করে।

সভায় উপস্থিত এলাকাবাসী আশা প্রকাশ করেন, আজকের এই গুরুত্বপূর্ণ সভা মাদক নির্মূলে একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং সমাজে সচেতনতা বাড়াবে।

সভা শেষে উপস্থিত সকলে ওসি মো. সোয়েল রানাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd