• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জ বাজারে দুই পক্ষের লিজকৃত দোকানঘর নিয়ে বিরোধে উত্তেজনা

নয়ন রহমান / ৬৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

নয়ন রহমান, (পঞ্চগড়) বিশেষ প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বাজারে একটি লিজকৃত দোকান ঘরকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বাজারের আবু হানিফ দোকান ঘরটি পুনরায় নিজের দখলে নিলে বিষয়টি প্রকাশ্যে আসে।

আবু হানিফ জানান, ২০১৬ সাল থেকে তিনি সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নিয়ে দোকান ঘরটি ব্যবহার করে আসছেন। তবে গত বছর প্বার্শবর্তী বিপ্লব কুমার সাহা নামের এক ব্যক্তি জোরপূর্বক দোকানটি দখল করেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে প্রতিবেদন জমা দেন এবং আদালত মামলাটি নামঞ্জুর করেন। এর প্রেক্ষিতে তিনি পুনরায় দোকান ঘরটি নিজের দখলে নেন।

তিনি আরও বলেন, শ্যামল নামের এক ব্যক্তিকে মানবিক কারণে দোকানের এক পাশে কাজ করার সুযোগ দিয়েছিলেন। তবে সংশ্লিষ্ট জমি শ্যামলের নামে নয়। সরকার যেহেতু তাকে লিজ দিয়েছে, তাই সরকারের সিদ্ধান্তই তিনি মেনে নেবেন।

অন্যদিকে বিপ্লব কুমার সাহা দাবি করেন, তার রেকর্ড অনুযায়ী জমির পরিমাণ ছয় শতাংশ হলেও বাস্তবে তার দখলে রয়েছে পাঁচ শতাংশ। এই ঘাটতির কারণেই তিনি আবু হানিফ ও শ্যামলের বিরুদ্ধে মামলা করেন।

তিনি জানান, পরবর্তীতে শ্যামল তার সঙ্গে আপস করেন এবং তিনি দোকান ঘরে মালামাল রাখেন। আদালতের নির্দেশে স্থানীয় ভূমি কর্মকর্তা তদন্ত করে তার বাড়ির দেড় শতক জমিকে খাস জমির অন্তর্ভুক্ত দেখিয়ে ভাঙার নির্দেশ দেন। তবে তিনি সেই আদেশের ওপর আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন।

এছাড়া বণিক সমিতির সালিশের সিদ্ধান্তেও তিনি সন্তুষ্ট নন বলে জানান।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বর্তমান সরকারি বিধান অনুযায়ী হাট-বাজারে যে ব্যক্তি সরকারের কাছ থেকে লিজ নেবে, তিনিই সেখানে দোকান পরিচালনা করবেন।

তিনি স্পষ্ট করেন, যদি আবু হানিফ বৈধভাবে লিজ নিয়ে থাকেন, তবে তিনিই দোকান পরিচালনার অধিকারী। অন্য কেউ সেখানে দাবি করতে পারবেন না। বিপ্লব কুমার সাহার দাবিকৃত জমির একটি অংশ সড়কের মধ্যে পড়ে গেছে। ইতোমধ্যে সার্ভেয়ার দিয়ে জমি মাপজোক করে বিপ্লবের জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নতুন করে তিনি আর কোনো জমি পাবেন না বলেও প্রশাসন জানায়।

ঘটনাটি ঘিরে দেবীগঞ্জ বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে প্রশাসন জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টির চূড়ান্ত সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd