• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেশের সর্বোচ্চ ১১৭ ফুট পতাকা স্ট্যান্ডের উদ্বোধন বাংলাবান্ধায়

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

উত্তর সীমান্তের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার জাতীয় পতাকা স্ট্যান্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাবান্ধা জিরোপয়েন্ট এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পতাকা স্ট্যান্ডের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। পতাকা উত্তোলনে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তি, যা যে কোনো আবহাওয়ায় সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী ইকবাল হোসেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড স্থাপন এক ঐতিহাসিক অর্জন। এটি শুধু তেঁতুলিয়া বা পঞ্চগড় নয়, পুরো জাতির গর্বের প্রতীক হয়ে উঠবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখন এই স্থাপনাটি দেখতে আসবেন।”

এর আগে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জিরোপয়েন্টে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক সাবেত আলী বলেন,
“বাংলাদেশের উত্তর প্রবেশদ্বার হলো বাংলাবান্ধা জিরোপয়েন্ট। ভারতীয় প্রান্তে সবসময় উড়তে থাকা তাদের পতাকার পাশে আমাদেরও যেন একটি গর্বের প্রতীক থাকে, সেই ভাবনা থেকেই এই ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। তরুণদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এটি বাস্তবায়ন সম্ভব হয়েছে, যা সীমান্ত অঞ্চলে বাংলাদেশের মর্যাদাকে আরও উজ্জ্বল করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd