• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

নতুন কাউকে দায়িত্ব না দিয়েই বদলি — ফার্মাসিস্টশূন্য চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্র

মোঃ মোস্তাফিজুর রহমান সুজন / ১৯৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মোঃ মোস্তাফিজুর রহমান সুজন

চিলাহাটি (ডোমার) প্রতিনিধি: 

চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রের একমাত্র ফার্মাসিস্ট মোঃ ফিরোজ উদ্দিনকে হঠাৎ করে বদলি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাঁর স্থলে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এতে করে আবারও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিলাহাটি এলাকার সাধারণ মানুষ।

দীর্ঘদিন চিকিৎসক না থাকায় কেন্দ্রটি প্রায় অচল হয়ে পড়েছিল। পরে স্থানীয় সংগঠন চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদ আন্দোলন করে এবং জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে আবেদন জানালে ২০২২ সালে ফিরোজ উদ্দিনকে ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিজস্ব ভবন না থাকায় তিনি চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটি ছোট কক্ষে বসে প্রতিদিন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য ঔষধ বিতরণ ও প্রাথমিক সেবা দিতেন।

সম্প্রতি তাঁকে বদলি করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে। কিন্তু তাঁর জায়গায় নতুন কেউ না আসায় উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে।

এলাকার মানুষ বলছে, “একজন ফার্মাসিস্ট থাকায় অন্তত ঔষধ পাওয়া যেত। এখন সেটাও বন্ধ। অসুস্থ হলে দূরে যেতে হয়।”

এদিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিও দীর্ঘদিন ধরে জনবল সংকটে চলছে। তার ওপর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট চলে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত নতুন ফার্মাসিস্ট ও চিকিৎসক নিয়োগ দিয়ে চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম চালু করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd