• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

নাগেশ্বরীতে চেয়ারম্যান দীপ মন্ডলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৪০৭ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডলের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ বাজারে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে ইউনিয়নের সব ইউপি সদস্য, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও আশপাশ ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান অংশ নেন। এতে বক্তব্য দেন কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকারসহ অনেকে। কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে একটি প্রভাবশালী গ্রুপ চেয়ারম্যান দীপ মন্ডলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

চেয়ারম্যান দীপ মন্ডল জানান, প্রথমে তার ছোট ভাইকে প্রতিপক্ষরা মারধর করে। পরে তিনি ভাইকে উদ্ধার করতে গেলে রনি, খাইরুল ও আরিফসহ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাতের চেষ্টা করে। এছাড়া রনি পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের রনি ও তার বাবা মজিবর রহমান আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় এলাকাবাসী রনি ও খাইরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাদের শরীরে আঘাতের চিহ্ন থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, রনির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও বালু ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় চেয়ারম্যান ও তার পরিবার হামলার শিকার হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd