• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

নাগেশ্বরীতে নাটোরের দুইজনকে এক হাজার পিস ইয়াবা ও প্রাইভেট কারসহ গ্রেফতার

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মোঃআব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান–এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি এলিয়েন প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

অভিযানে অংশ নেন নাগেশ্বরী থানার সাব-ইনসপেক্টর প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন এবং এএসআই নির্মল কুমার। তাদের সমন্বয়ে গঠিত টিম অভিযানটি সফলভাবে পরিচালনা করে।

অভিযানের সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

এ সময় গাড়ির মালিকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নাটোর জেলার লালপুর থানার কামারহাটি গ্রামের মৃত বাদল মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৮) ও একি জেলার বাগাতিপাড়া থানার মিস্ত্রীপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ সুরুজ আলী (৩১)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন এবং নাগেশ্বরী থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুল্লা হিল জামান বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত নাগেশ্বরী উপজেলা গড়তে আমরা শপথ গ্রহণ করেছি। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd