• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

নির্বাচনের তারিখ জানতে ধৈর্য ধরুন: সিইসি নাসির উদ্দিন

মোঃ মকবুলার রহমান / ৫২৬ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “নির্বাচন সংক্রান্ত তারিখ ও সময়সূচি জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে। সময়মতো সবকিছু জানিয়ে দেওয়া হবে।”

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অন্তত দুই মাস আগে ভোটের দিনক্ষণসহ সব তথ্য জানিয়ে দেওয়া হবে।”

তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে বারবার একই প্রশ্ন করা হচ্ছে। আমি নিজেও এখনো জানি না নির্দিষ্ট তারিখ। তাই বলব, দয়া করে ধৈর্য ধরুন। সময় মতো মনোনয়নপত্র জমা, প্রতীক বরাদ্দসহ সব কিছু যথাযথ নিয়মে জানিয়ে দেওয়া হবে।”

গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, “১৫ বছর ধরে মানুষ ভোটাধিকার আদায়ের লড়াই করেছে। এখন সময় এসেছে নাগরিক দায়িত্ব পালনের। মানুষকে সচেতন করতে, ভোট দিতে উৎসাহিত করতে সাংবাদিকদের আরও ভূমিকা রাখা দরকার।”

নির্বাচন কমিশনের অতীত সাফল্যের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে দেখিয়েছে। এবারও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান—এই নির্বাচন আপনাদের আস্থা ফেরানোর একটি সুযোগ। প্রমাণ করুন, আমরা পারি।”

গণমাধ্যমে শিরোনাম বাছাইয়ের প্রতি ইঙ্গিত করে সিইসি বলেন, “অনেক সময় সংবাদবস্তুর মর্মবাণী ইতিবাচক হলেও হেডলাইন হয়ে ওঠে নেতিবাচক, এতে জনগণ বিভ্রান্ত হয়। দয়া করে এমন শিরোনাম ব্যবহার করুন যাতে মূল বার্তাটি ঠিকভাবে পৌঁছায়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ, তাহমিদা আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd