• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সকাল সাড়ে ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। কোনো ব্যক্তি বা সংস্থা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। সম্প্রতি চট্টগ্রামের রাউজান এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ১১টি অস্ত্র উদ্ধার করেছে এবং একাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো রোধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ কমিশন গঠন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ কমিশন গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এটি গঠিত হলে কমিশনের কার্যাবলি ও সুবিধাসমূহ বিস্তারিতভাবে জানানো হবে।”

বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্ত সম্পর্কে তিনি বলেন, “ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্যে বিদেশি বিশেষজ্ঞদের একটি দল এসে তদন্তে অংশ নিয়েছে, পাশাপাশি দেশের বিশেষজ্ঞ দলও কাজ করছে। তদন্ত শেষ হলে রিপোর্ট প্রকাশ করা হবে।”

অস্ত্র চুরির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে কোনো অস্ত্র বা হাতিয়ার চুরি হয়েছে কিনা—তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। বিষয়টি খুব সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে।”

বিগত নির্বাচনের কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের অধিকাংশকেই এবার পরিবর্তন করা হবে, যেন নতুন করে আস্থার পরিবেশ তৈরি হয়।”

এ সময় তিনি আরও জানান, ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া ‘ফ্যাসিস্ট’ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ও বিচার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, “ওরা এখন অপরাধী হিসেবে বিবেচিত। তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd