বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধ:
নীলফামারী সদর উপজেলার জ্ঞানদাস কানাইকাটা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জ্ঞানদাস কানাইকাটা অরক্ষিত রেলগেট অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল রেললাইন পার হচ্ছিল। এ সময় অসতর্কতাবশত মোটরসাইকেলটি চলন্ত ট্রেনের সামনে চলে গেলে দু’জন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন—নীলফামারী সদরের গ্রাম আরাজি দলুয়া, ডাকঘর ভবানন্দ হাট এর বাসিন্দা-কাল্টু রায়ের ছেলে শ্রী সন্তেষ চন্দ্র রায়(৪৮) এবং সেল্টু চন্দ্র রায়ের ছেলে ভবেশ চন্দ্র রায়(২৬) ।
দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মোটরসাইকেলটি টেনে হিচড়ে প্রায় নীলফামারী স্টেশন পর্যন্ত চলে যায়, যা ছিল ভয়াবহ ও বেদনাদায়ক দৃশ্য।
পরে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।