• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

নীলফামারী-১ আসনে জামায়াত প্রার্থী আব্দুস সাত্তারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

নীলফামারী–১ (ডোমার–ডিমলা) জাতীয় সংসদ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের পক্ষ থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল রবিবার ডোমার-ডিমলা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েক হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে আয়োজকরা জানান।

শোভাযাত্রাটি ডোমার-ডিমলা উপজেলার প্রধান প্রধান সড়ক, বাজার, ইউনিয়ন এবং গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন স্থানে স্থানীয় জনগণ শোভাযাত্রাকে স্বাগত জানায় এবং অনেকেই প্রার্থীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জনসমর্থন প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। শান্তি, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় আমি জনগণের পাশে থাকবো।”

শোভাযাত্রায় জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd