• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

নীলের কুটি সরকারের ধাম কালী মন্দিরে দোল পূর্ণিমা উৎসব শুরু, হাজারো মানুষের ঢল

নয়ন রহমান / ৭৩ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

নয়ন রহমান, (পঞ্চগড়) বিশেষ প্রতিনিধি:

দেবীগঞ্জ উপজেলায় নীলের কুটি সরকারের ধাম কালী মন্দিরে আজ থেকে শুরু হয়েছে দোল পূর্ণিমা উৎসব। আজ বিকেলে দেবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই মন্দির প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উৎসব ঘিরে সকাল থেকেই মন্দির এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বিকেলের পরপরই হাজারো মানুষের ঢলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা ও কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় দোল পূর্ণিমার আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, ফরহাদ হোসেন আজাদ–এর নির্দেশে বিএনপির নেতা-কর্মীরা উৎসবে উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখেন। তাঁরা ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বার্তা দেন।
উৎসব উপলক্ষে মন্দির চত্বর ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কয়েক দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দোল পূর্ণিমা উৎসব উদ্‌যাপন করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরের মতো এবারও উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আগত ভক্ত ও দর্শনার্থীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd