• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি — কৃষকের মাথায় হাত

নয়ন রহমান / ৩৪৯ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নয়ন রহমান, বিশেষ প্রতিনিধি পঞ্চগড় 

টানা চার দিনের বৃষ্টিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষকদের জীবনযাপন। মাঠে পাকা ধান কাটলেও শুকাতে পারছেন না কৃষকরা। ঘরে তুলতে না পেরে অনেকের ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে জমে থাকা পানিতে ধান নুইয়ে পড়েছে। কেউ কেউ ধান কেটে মাঠের পাশে স্তূপ করে রেখেছেন, কিন্তু অবিরাম বৃষ্টির কারণে ঘরে আনতে পারছেন না।

চিলাহাটি এলাকার কৃষক আবদুল লতিফ বলেন, “ধান কেটেছি তিন দিন হলো, বৃষ্টির জন্য ঘরে আনতে পারছি না। রোদ না উঠলে সব পচে যাবে।”
অন্য কৃষক রহিম উদ্দিন বলেন, “এই বৃষ্টি না থামলে আমরা শেষ। ধান নষ্ট হলে পরিবার চালানোই কষ্ট হয়ে যাবে।”

ত্রেপ্রীগঞ্জ ইউনিয়নের কৃষক সবুজ চৌধুরী জানান, “আমার এক একর জমির ধান বৃষ্টিতে হেলে পড়েছে। সব পরিশ্রম যেন জলে গেল।”

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন, “উপজেলায় এ বছর আমন ধান চাষ হয়েছে ২৩ হাজার ৯৩০ হেক্টর জমিতে। এর মধ্যে ৭৭ হেক্টর জমির ধান হেলে পড়েছে। সবজি আংশিক নিমজ্জিত হয়েছে ২ দশমিক ২ হেক্টর এবং আগাম আলু ৫ দশমিক ৫ হেক্টর জমিতে আংশিক ক্ষতি হয়েছে।”

তিনি আরও জানান, “আবহাওয়া অনুকূলে এলে কৃষকদের ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd