নয়ন রহমান,পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির জেলা শাখার ৭ম ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ময়দানদিঘি ইউনিয়নে অবস্থিত পঞ্চগড় ইউনানী কলেজ ও হাসপাতাল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের মূল আলোচনা বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাকীম শাহিবুর মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব আলহাজ্ব হাকীম মো.হাবিবুর রহমান। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কবিরাজ মো.ইসমাইল মোল্লা।
বক্তারা দেশীয় চিকিৎসা পদ্ধতির উন্নয়ন, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার এবং তৃণমূল পর্যায়ের চিকিৎসকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:অধ্যক্ষ ডা. আব্দুল গনি: সদস্য, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড, ঢাকা এবং অধ্যক্ষ, ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর। হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ: পরিচালক, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সভাপতি, নীলফামারী জেলা শাখা। হাকিম মো. কামাল হোসেন রুবেল: অধ্যক্ষ, পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাকিম মো.শাহাদাত আলম: সিনিয়র প্রভাষক, পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। মো. দেলোয়ার হোসেন সুমন। এডভোকেট মোঃ সোলেমান হক। সমাপনী ও সঞ্চালনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য শেষে দেশীয় চিকিৎসার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি হাকীম মো. সেলিম পারভেজ। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক দেশীয় চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ফুলের তোরা হাতে দিয়ে অতিথিদের বরণ করে নেন আয়োজকেরা।