মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও জেলা-পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন—
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রিনা পারভীন
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম
জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আদম সুফি
যুগ্ম আহ্বায়ক এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ
বোদা পৌর বিএনপির সভাপতি দিলরেজা আফরোজ চিন্নয়
দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে কেন্দ্র করে জেলা শহরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।