• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ে ভিনগোলার্ধের ব্যতিক্রমী উদ্যোগ রিকশা-ভ্যান চালকদের মাঝে “পড়শি” টি-শার্ট বিতরণ

নয়ন রহমান / ১৬২ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নয়ন রহমান, বিশেষ প্রতিনিধি পঞ্চগড় 

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে, রিকশা-ভ্যান ও অটোরিকশা চালকদের মাঝে বিতরণ করা হলো ২০০টির বেশি টি-শার্ট। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভিনগোলার্ধের এই আয়োজন সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে বিজয় চত্বর ও চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।
“পড়শি” নামাঙ্কিত এই টি-শার্টের মাধ্যমে চালকদের একটি সম্মানজনক পরিচয় দেওয়ার প্রয়াস চালানো হয়েছে। আয়োজনের উদ্যোক্তা, সংগঠনের প্রতিষ্ঠাতা বদিউজ্জামান নাসিম, যিনি আমেরিকার বোস্টনে প্রবাসী—একাধারে কবি, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক। তিনি মনে করেন, “এই রিকশা”, “এই অটো”, “এই মামা” — এ ধরনের ডাকে চালকরা প্রায়শই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। তাই, চালকদের “পড়শি” নামে ডাকার প্রস্তাব দিয়ে তিনি জানান, “আমরা সকলেই একে অপরের প্রতিবেশী। সম্মানসূচক এই সম্বোধন চালকদের মাঝে আত্মসম্মানবোধ জাগিয়ে তুলবে এবং সেবার মান উন্নত হবে।”
“প্রিয় আরোহী, আপনাকে পৌঁছে দিব আপনার গন্তব্যে—আমাকে আপনি ‘পড়শি’ নামে ডাকুন, পড়শি পান্থপথের সখা”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে দেবীগঞ্জ উপজেলার রাস্তায় নামেন স্থানীয় সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কর্মীরা। এটি পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার মধ্যে দ্বিতীয় উপজেলা যেখানে এই কার্যক্রম চালু হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী সাংবাদিক মোঃ শফিউল্লাহ রিপন ইসলাম, সাংবাদিক আতাউর ইসলাম, লালন সরকার, জাহাঙ্গীর আলম, মানবাধিকার কর্মী আলামিন খন্দকার, সাংবাদিক মোমিন সরকার এবং নয়ন ইসলামসহ আরও অনেকে।
চালকদের অনেকে বলেন, “প্রায়শই যাত্রীরা আমাদেরকে এমনভাবে ডাকেন, যা অশোভন বা অসম্মানজনক মনে হয়। কিন্তু কিছু বলার সুযোগ থাকে না। যদি সবাই আমাদের ‘পড়শি’ নামে ডাকেন, তাহলে নিজেকে মূল্যবান মনে করবো।”
ভিনগোলার্ধের এই উদ্যোগ শুধু একটি টি-শার্ট বিতরণ কর্মসূচি নয়—এটি একটি সম্মানজনক পরিচয়ের প্রতীক। সমাজে শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd