• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ে শিক্ষার্থীদের অনুদান বিতরণ ও অভিভাবক সমাবেশ

মোঃ আরিফুল ইসলাম ইরান / ৪৮৪ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের কমলাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে অনুদান বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এবং পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কিমের আওতায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বিদ্যালয়ের সভাপতি মো. খয়রুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুল কবীর কামরুল হাসান, ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম টয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে নির্বাচিত ২০ জন শিক্ষার্থীর হাতে প্রতিজনকে ৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন ইউএনও মো. জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd