• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পঞ্চগড় সদর হাসপাতালের আরএমও সাময়িক বরখাস্ত

নয়ন রহমান / ১০৯ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নয়ন রহমান, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেম-কে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ধর্ষণের শিকার এক শিশুর স্বজনদের সঙ্গে অশালীন ও অপেশাদারসুলভ আচরণের অভিযোগে সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগ এ আদেশ জারি করে।

আদেশে বলা হয়, সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন করায় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩(খ) ধারায় তাঁর এ আচরণকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হয়েছে। এ কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

সিভিল সার্জনের বক্তব্য

পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, “বরখাস্তের আদেশ আমরা পেয়েছি। এখন পর্যন্ত তাঁর পরিবর্তে স্থায়ীভাবে কাউকে দেওয়া হয়নি। যেহেতু তিনি আবাসিক মেডিকেল অফিসার ছিলেন, তাই আপাতত চিকিৎসক রাহিমুল ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন।”

ঘটনার পটভূমি

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ধর্ষণের শিকার শিশুর স্বজনদের সঙ্গে ডা. আবুল কাশেমের অশালীন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং হাসপাতালের চিকিৎসা পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে।

এনসিপি নেতার প্রতিক্রিয়া

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম স্বাস্থ্য অধিদপ্তরের আদেশের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন, “পঞ্চগড়ের একমাত্র সদর হাসপাতালকে আমরা জনগণের আস্থার জায়গা হিসেবে দেখতে চাই, যেখানে সেবা হবে মুখ্য। আমরা ডাক্তারদের ন্যায্য দাবির পক্ষে থাকব। তবে কেউ যদি দায়িত্বের অপব্যবহার করে জনগণের মর্যাদা ক্ষুণ্ন করে, তাহলে আমরা নির্দ্বিধায় সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়াব। অন্যায় করে আর কেউ পার পাবে না, ইনশা আল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd