• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পটুয়াখালী থেকে রাজধানী—বেগম জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে কৃষকের যাত্রা

মোঃ মকবুলার রহমান / ৩৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়ার এক কৃষক এবার ঈদের উপহার হিসেবে যাত্রা শুরু করেছেন এক বিরল ভালোবাসার বার্তা নিয়ে। মো. সোহাগ মৃধা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে বিশাল একটি কোরবানির গরু উপহার দিতে আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টায় ঢাকার উদ্দেশে রওনা হন। সঙ্গে ছিলেন তিনটি ট্রাকে করে আসা প্রায় ৫০ জন দলের কর্মী। দৈনিক যায়যায় পত্রিকায় প্রকাশিত খবরে এমনটি জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৫ মণ ওজন, ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশালদেহী গরুটি এলাকায় চমক জাগিয়েছে। কুচকুচে কালো রঙের কারণে আদর করে গরুটির নাম রাখা হয়েছে ‘কালো মানিক’। সোহাগ মৃধা ছয় বছর ধরে সন্তানের মতো যত্নে গড়ে তুলেছেন এ পশুটিকে। একসময় ১০ লাখ টাকায় কেনার প্রস্তাব এলেও তা ফিরিয়ে দেন তিনি—কারণ, এটি কেবল গরু নয়, তাঁর ভালোবাসার প্রতীক।

সোহাগ মৃধা বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি একজন মা, একজন প্রেরণা। তার প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই উপহার দেওয়ার সিদ্ধান্ত।”

যাত্রার পূর্ব মুহূর্তে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান তাকে। উপস্থিত অনেকেই বলেন, এ কাজ শুধু একজন কর্মীর রাজনৈতিক আনুগত্য নয়, বরং তা একজন নেত্রীর প্রতি অগাধ ভালোবাসার জীবন্ত দৃষ্টান্ত।

‘কালো মানিক’ এখন কেবল একটি গরু নয়—এটি হয়ে উঠেছে একজন কর্মীর হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রতিচ্ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd