• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পলাতক শেখ হাসিনা–কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার ভাবনা সরকারের

মোঃ মকবুলার রহমান / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার:

ভারতে আশ্রয় নেওয়া দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।

বাসস সুত্রে জানা গেছে,মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন,
“এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত আনার আইনগত পথসমূহ খতিয়ে দেখতে আমরা শিগগিরই আইসিসিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে বৈঠকে বসব।”

তিনি জানান, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অধ্যাপক আসিফ নজরুল বলেন,
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের জন্য ভারতকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে।”

তিনি আরও যোগ করেন,
“তারা দুজনই এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী। ন্যায়বিচার নিশ্চিতে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতের অতিরিক্ত নৈতিক ও চুক্তিভিত্তিক দায়বদ্ধতা রয়েছে। সেই বিষয়ই চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

সুত্রঃ বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd