আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
আরইএলআই (রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট) প্রকল্পের উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সায়েদুজ্জামান সায়েদ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রমুখ।কর্মশালায় সভাপতিত্ব করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (এলএইচ ও সিএফ), রংপুর অঞ্চল, আলম আকবর।