• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

প্রেমিকাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস, এক ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

বিমল কুমার রায় / ১৩৭ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

 

বিমল কুমার রায়

পঞ্চগর জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স শেষ করা এক শিক্ষার্থী প্রেমে প্রতারিত হয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম জীতু রায় (২৫)। তিনি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ব্রহ্মোত্তর সুন্দরদিঘী গ্রামের তারিনী রায়ের ছেলে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে জীতু তাঁর ফেসবুক আইডিতে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি প্রেমিকার সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট, প্রতারণার অভিযোগ এবং বাবা-মায়ের স্বপ্ন পূরণে ব্যর্থতার আক্ষেপ প্রকাশ করেন। একই সঙ্গে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

স্ট্যাটাস দেখার কিছুক্ষণ পর তার কাকা অরুণ রায় বিষয়টি জানতে পেরে খোঁজ করতে শুরু করেন। বাবাকে জিজ্ঞেস করলে তিনি জানান, জীতু ঘরে আছেন। পরে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে বাগদহ (বাহাদুর বাজার) এলাকায় তার মৃত্যু হয়।

রবিবার সকালে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় জীতুর কাছ থেকে তিনটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। নোটগুলোতে প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার যন্ত্রণা এবং অন্য কাউকে বিয়ে করার অভিযোগ উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, “প্রেমঘটিত কারণে জীতু ফেসবুক পোস্ট এবং সুইসাইড নোট রেখে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd