• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বাংলাদেশে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

মোঃ মকবুলার রহমান / ৩০৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর যখন দেশে নির্বাচনের বিষয়ে আশাবাদের সঞ্চার হয়েছে, তখনই কিছু চক্র রাজনৈতিক অঙ্গনকে ভুল পথে চালিত করার অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “এই ষড়যন্ত্র নতুন নয়। অতীতেও এ ধরনের অপপ্রয়াস চালানো হয়েছে। এখন আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার ভয়ংকর পরিকল্পনা চলছে যাতে আগামী নির্বাচন বানচাল হয়।”

তিনি সাফ জানিয়ে দেন, বিএনপি ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় এবং সে লক্ষ্যেই দল কাজ করে যাচ্ছে। “গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই। নির্ধারিত সময়েই নির্বাচন চাই। কোনো ব্যতিক্রম মানা হবে না,” বলেন ফখরুল।

মিডফোর্ট ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে কিছু ব্যক্তি যে অশালীন মন্তব্য করেছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানাই। তবে বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা শালীনতার মধ্য দিয়েই জবাব দেবো।”

তিনি আরও বলেন, “যারা আবারো দেশে বিভাজন, অস্থিরতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তাদের ষড়যন্ত্র সফল হবে না। আমাদেরকে সচেতন থাকতে হবে, যেন কোনো উসকানিতে পা না দিই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd