• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রেসক্লাবের কর্মরত গণমাধ্যম কর্মীরাদের সাথে ডা. কাসফিয়া সালাম নিরর্ঝর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ সাইফুল ইসলাম / ১১৬ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও–২ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালামের সুযোগ্য কন্যা ডা. কাসফিয়া সালাম নিরর্ঝর বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করেন। উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে পারস্পরিক পরিচিতি ও সৌন্দর্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয় (২২ জানুয়ারি ) বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার অস্থায়ী প্রেসক্লাব (চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর হলরুমে) মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত উপজেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতেই ডা. কাসফিয়া সালাম নিরর্ঝর গণমাধ্যম কর্মীরাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।এ সময় তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনগণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রাখে। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং তাদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা জাতির সামনে তুলে ধরা সম্ভব হয়।মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।বালিয়াডাঙ্গী উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন ডা. কাসফিয়া সালাম নির্ঝর। পাশাপাশি তিনি ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উপস্থিত গণমাধ্যম কর্মীরা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনস্বার্থে কাজ করাই গণমাধ্যম কর্মীরাদের মূল লক্ষ্য। তারা এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনসচেতনতা বৃদ্ধিতে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সৌন্দর্যপূর্ণভাবে ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মী ও অতিথিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd