• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বালিয়াডাঙ্গীতে চার মাসের দাম্পত্য জীবনে যৌতুকের নির্যাতনে কিশোরীর ‘আত্মহত্যা’র অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মোঃসাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাত্র চার মাসের দাম্পত্য জীবনে যৌতুকের চাপ ও নির্যাতন সহ্য করতে না পেরে নাসরিন আক্তার (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) ঢাকা নারায়ণগঞ্জের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নাসরিন আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের উত্তর পাড়িয়া সালডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের আহসান আলীর মেয়ে। চার মাস আগে একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই আনোয়ার হোসেন নাসরিনের ওপর নিয়মিত যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন। টাকা আনতে না পারায় মেয়েকে নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের। নাসরিনের বাবা আহসান আলী ও মা সালমা বেগম বলেন, “আমাদের মেয়েকে যৌতুকের টাকার জন্য মারধর করতো। শেষ পর্যন্ত তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা সঠিক বিচার চাই।”

ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী ফোর্সসহ নিহতের গ্রামের বাড়িতে পরিদর্শন করেন। নাসরিনের লাশ ঢাকা থেকে এনে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপর ইউডি মামলা শেষে লাশ স্বামী আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, “ঘটনাটি আমরা তদন্ত করছি। আপাতত একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগও পাওয়া গেছে। তারা নিজেরা আপোষের বিষয়ে আলোচনা করছে।”

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd