• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বালিয়াডাঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার

মোঃ জয়নাল আবেদীন / ৪২০ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বাঙাটুলী গ্রামে এক রাতেই স্বপ্নভরা একটি সংসার ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাদেকুল ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো বাড়ি জুড়ে তাণ্ডব চালায় দাউ দাউ করে জ্বলা আগুন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবাই তখন গভীর ঘুমে ছিলেন। হঠাৎ আগুনে ঘুম ভেঙে গেলে তারা প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। কিন্তু মুহূর্তেই আগুন গ্রাস করে ফেলে গোটা ঘর। আগুনে ঘরে থাকা ৫টি ছাগল পুড়ে মারা যায়। পাশাপাশি আসবাবপত্র, চাল-ডাল, পোশাক-পরিচ্ছদ, বই-খাতা—সবকিছুই ভস্মীভূত হয়। প্রতিবেশীরা ছুটে এসে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সর্বস্ব হারায় পরিবারটি।

গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত পরিবারের আহাজারিতে। বুকভরা স্বপ্ন নিয়ে গড়া সংসার মুহূর্তে ছাই হয়ে যাওয়ায় শোকে স্তব্ধ হয়ে আছে এলাকাবাসী।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাদেকুল ইসলামের ছোট মেয়েটি অসহায় কণ্ঠে বলেছে—
“আমার বই-খাতা, কাপড়চোপড় সব পুড়ে গেছে। এখন আমি কী করব?”

এলাকাবাসীর দাবি, পরিবারটি এখন চরম সংকটে পড়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও শিক্ষা সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ অগ্নিকাণ্ড শুধু একটি পরিবারকেই নিঃস্ব করেনি, বরং গোটা গ্রামকেই গভীর শোক ও সহমর্মিতায় আচ্ছন্ন করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd